দেশজুড়ে গ্যাসের চাপ কমলেও বগুড়ায় প্রভাব পড়ার আশঙ্কা কম
সংবাদ থেকে
নিজস্ব প্রতিবেদক: মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কম থাকবে। এতে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তবে বগুড়ায় গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সংশ্লিষ্ট সূত্র।
পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও রক্ষণাবেক্ষণকালীন তা কমে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗