বাহুবলের রসুলপুরে বসতঘর থেকে ৩৫ টুকরো গোলকাঠ উদ্ধার

সংবাদ থেকে
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার সাতকাপন বসতঘর থেকে ৩৫ টুকরো আকাশমণি গোল কাঠ উদ্ধার করেছে পুটিজুরী বন বিট কর্মকর্তারা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী নির্দেশে বাহুবল উপজেলার পুটিজুরী বন বিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফরেস্ট গার্ড (এফজি) মোঃ মিনহাজুর রহমান সহ অন্যান্য বন কর্মীরা গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৩ টা থেকে ভোর রাত ৫ টা পর্যন্ত উপজেলার সাতকাপন ইউনিয়নে পূর্ব রসুলপুর গ্রামে মোঃ কালা মিয়া ছেলে মোঃ সাইফুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বসতঘর থেকে ৩৫ টুকরো আকাশমণি গোল কাঠ (৪৮.৮৪) ঘনফুট জব্দ করে। সকালে জব্দকৃত গাছ পুটিজুরী বন বিটে এনে হেফাজতে রাখা হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেঞ্জের কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗