৬ নভেম্বর ২০২৬, ১৮:৫৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি সেবা বন্ধ ॥ বাড়ছে রোগীদের দুর্ভোগ

সূত্র: Habiganj Express / স্বাস্থ্য

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (৫০ শয্যাবিশিষ্ট) প্যাথলজি বিভাগের পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ও দরিদ্র রোগীরা। সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে পরীক্ষা করানোর সুযোগ না পেয়ে বাধ্য হয়ে তাঁদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে।

এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিও বেড়েছে। গতকাল মঙ্গলবার সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত ল্যাব টেকনোলজিস্ট মো. সজীব মিয়া কর্মস্থলে অনুপস্থিত। ফলে পরীক্ষা করাতে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে। এ বিষয়ে সজীব মিয়া জানান, গত ২ নভেম্বর আবু বকর নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে অপপ্রচার ও গালিগালাজ করেছেন।

তাঁর বিরুদ্ধে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। অভিযোগের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তিনি ল্যাবে ফিরবেন না বলে জানান।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর