8 November 2026, 05:36 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আমের খোসায় বিপ্লব: বর্জ্য থেকে তৈরি হচ্ছে ‘ম্যাংগো পিল টি’

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

চাঁপাইনবাবগঞ্জ: সাধারণত আম খাওয়ার পর এর খোসা আমরা সবাই ফেলে দিই। মৌসুমে বিপুল পরিমাণ আম প্রক্রিয়াজাতকরণের পর এই খোসাগুলো স্তূপাকারে জমে বর্জ্যে পরিণত হয়। তবে ফেলে দেওয়া সেই আমের খোসা দিয়েই দারুণ এক সম্ভাবনার দুয়ার খুলেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তিন তরুণ। বর্জ্য উপজাতকে মূল্যবান পণ্যে রূপান্তর করে তারা তৈরি করছেন অভিনব চা-নাম দিয়েছেন ‘ম্যাংগো পিল টি’ (Mango Peel Tea)। বর্তমানে এই চা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি চার হাজার টাকায়।

পড়াশোনা শেষ করে গতানুগতিক চাকরির পেছনে না ছুটে ভোলাহাটের বজরাটেক এলাকায় ‘সবুজ খামার’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন উদ্যোক্তা মো. মইনুল ইসলাম, মো. মিঠু এবং মাসুম পান্না। এই খামারে ড্রাই ম্যাংগোসহ আমের বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য তৈরি করা হয়। আগে এসব পণ্য তৈরির সময় আমের খোসাগুলো ফেলে দেওয়া হতো।

​উদ্যোক্তা মো. মইনুল ইসলাম জানান, উচ্ছিষ্ট এই খোসাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেই ভাবনা থেকেই আমের খোসা দিয়ে চা তৈরির পরিকল্পনা মাথায় আসে। অন্যদিকে, আমচাষি পরিবারের সন্তান মো. মিঠু বলেন, ‘কয়েক বছর ধরে কৃষকরা আমের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমকে কাজে লাগিয়ে কীভাবে নতুন কিছু করা যায় এবং স্বাবলম্বী হওয়া যায়, সেই তাগিদ থেকেই এই পিল টি তৈরির উদ্যোগ নিই। শুরুতে একটু সংশয় থাকলেও ক্রেতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি।’

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending