হেমন্তে ছাতিম ফুলের মিষ্টি সুবাসে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
সংবাদ থেকে
ষড়ঋতুর বাংলাদেশে এখন হেমন্তকাল। এ ঋতুতে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে ছাতিম ফুলের তীব্র অথচ মিষ্টি ঘ্রাণ। গাছের ডালে ডালে ফোটা অসংখ্য ছোট ছোট ফুলের সুবাস জানান দেয় ছাতিম ফুলের মৌসুমের আগমনী বার্তা। বাংলা সাহিত্য, গান ও কবিতায় ছাতিম ফুল স্মৃতি, নিঃসঙ্গতা ও ভালোবাসার প্রতীক হিসেবে বিশেষ স্থান দখল করে আছে।
হেমন্তের এই আবহে একটি ছাতিমগাছে ফুটেছে অসংখ্য ফুল। সন্ধ্যা থেকে রাতের দিকে ফুলের সুবাস আরও তীব্র হয়ে ওঠে। ফুলের মিষ্টি ঘ্রাণে মুগ্ধ হচ্ছেন পথচারীরা। প্রকৃতিপ্রেমীদের কাছে ছাতিম একটি পরিচিত নাম। অনেকের কাছে এটি হেমন্তের দূত হিসেবেও পরিচিত।
কথিত আছে, শান্তিনিকেতনে ছাতিমগাছের নিচে বসে নিয়মিত লেখালেখি ও পাঠদান করতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের ছাতিমপাতা উপহার দেওয়ার ঐতিহ্যও রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗