8 November 2026, 08:00 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের নাটকীয় জয়, বায়ার্ন-বার্সার দাপট; পিএসজির গোলবন্যা

Source: Bogura Live / Sports

সংবাদ থেকে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর এক রাতে ইউরোপের মঞ্চে দেখা গেল একাধিক চমক। দুই গোলে পিছিয়ে পড়েও রোমার বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাটলেতিকো মাদ্রিদের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, নিজেদের আধিপত্য ধরে রেখে বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা ও বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে নিজেদের খুঁজেই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত রোমাকে ৩-২ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নেয় মাইকেল ক্যারিকের দল।

ম্যাচের ১১ মিনিটে মাতিয়াস সুলের গোলে এগিয়ে যায় রোমা। এর ছয় মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন দানিয়েল মালেন। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি সফরকারীরা।

Original report: Bogura Live

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending