14 November 2026, 05:27 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ট্রাম্পের ভরাডুবি: ডেমোক্র্যাটরা সিনেটে ৫১, কংগ্রেসেও ব্যাপক এগিয়ে

Source: Chandpur Times / International

সংবাদ থেকে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনের ভরাডুবি ঘটেছে। প্রতিনিধি পরিষদের পর এবার যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটেরও পূর্ণ নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে নিজেদের কব্জায় নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ১০০টি আসনের সিনেটে ইতিমধ্যে তারা ৫১টি আসন নিশ্চিত করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা।

সিনেটের মোট ৩৫টি আসনের মধ্যে ২৫টি আসনের ভোট গণনা শেষ হতেই ডেমোক্র্যাটরা অতিরিক্ত ৬টি আসন ছিনিয়ে নিয়ে তাদের মোট আসন সংখ্যা ৫১-এ নিয়ে যায়। বিপরীতে ৬টি আসন হারিয়ে রিপাবলিকানদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩৯টিতে (বাকি ১০টি আসনের হিসাব এখনও অসংখ্যালঘিষ্ঠ বা প্রক্রিয়াধীন)। এর মাধ্যমে মার্কিন আইনসভার উচ্চকক্ষে রিপাবলিকানদের আধিপত্যের অবসান ঘটল।

এদিকে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ডেমোক্র্যাটদের অগ্রযাত্রা বজায় রয়েছে। ৪৩৫টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৮৯টি আসনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ডেমোক্র্যাটরা ১৮১টি আসনে (১২টি আসন বৃদ্ধি) এবং রিপাবলিকানরা ১০৮টি আসনে (১২টি আসন হ্রাস) জয় পেয়েছে। প্রতিনিধি পরিষদে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন, যার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending