নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিলল ভারতীয় শিক্ষার্থীর মরদেহ
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
নিখোঁজের দুই দিন পর কুমিল্লার আদনান আলতাফ (২৮) নামের এক মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে নিখোঁজ হন আদনান। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗