চট্টগ্রামে শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক-রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর প্রত্যাহার
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির চাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৬০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
আটকা পড়ে হাজার হাজার যানবাহন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে কয়েকটি ট্রেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সোনাইছড়িতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


