এলপিজির দাম বাড়ায় জনজীবনে নতুন সংকট তৈরি হবে : সাইফুল হক
সূত্র: Silkcity News / রাজনীতি

সংবাদ থেকে
এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি উপেক্ষা করেছে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ে চাপে থাকা মানুষের জন্য জ্বালানির এই মূল্যবৃদ্ধি নতুন সংকট তৈরি করবে।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



