২০০ টাকায় আপেল, ১১০ টাকায় আদা বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস

সংবাদ থেকে
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। এসব কনটেইনারে রয়েছে ১২৬ টন আপেল ও আদা। নিলামের সংরক্ষিত মূল্য অনুযায়ী, প্রতি টন আপেলের দাম ১ লাখ ৯৫ হাজার ৬৮০ টাকা, অর্থাৎ কেজিপ্রতি প্রায় ১৯৬ টাকা। অন্যদিকে, প্রতি টন আদার দাম ১ লাখ ১১ হাজার ২২০ টাকা, কেজিপ্রতি প্রায় ১১১ টাকা। সব মিলিয়ে পাঁচ কনটেইনার পণ্যের সংরক্ষিত মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
গত ৩ নভেম্বর এ বিষয়ে ই-প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ নভেম্বর সকাল ৯টা থেকে ৯ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দরপত্র দাখিল করা যাবে।
নিলাম বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দুটি ৪০ ফুট কনটেইনারে রয়েছে ২৩ হাজার ৭২০ কেজি করে মোট ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল। প্রতিটি চালানের সংরক্ষিত মূল্য ৪৬ লাখ ৪১ হাজার ৬১৯ টাকা ২১ পয়সা। দুই চালানের মোট সংরক্ষিত মূল্য ৯২ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা ৪২ পয়সা। সে হিসাবে আপেলের কেজিপ্রতি সংরক্ষিত মূল্য দাঁড়ায় প্রায় ১৯৫ টাকা ৬৮ পয়সা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗