শরীর গঠন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন
Source: Silkcity News / Sports

সংবাদ থেকে
বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের বিদ্যমান কমিটি ভেঙে দিয়ে নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ২৯ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির সভাপতি করা হয়েছে ক্রীড়া সংগঠক এবং এ এম গ্রুপের চেয়ারম্যান হাবিব উল্লাহ ডনকে।
সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. রাসেলুর রহমান (নয়ন)।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


