কুলাউড়ায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় ৮ জন আটক, মামলা দায়ের
সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় ৮ জন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল আর্মড ফোর্স ব্যাটালিয়ন (এসএবি-৯)।
২ নভেম্বর বিকেলে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসএবি-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএবি-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, কুলাউড়া থানার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতবাড়িতে বেশ কয়েকজন ব্যক্তি কোনো প্রকার বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন।
মূল প্রতিবেদন: Moulvibazar24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




