৬ নভেম্বর ২০২৬, ১৪:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বীর মুক্তিযোদ্ধা দাফনে বাঁধা প্রতিবাদে কোটচাঁদপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ পিরোজপুরে মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর জানাযা ও দাফনে বাঁধাদান ও ঘৃর্ণ্যভাবে অসম্মান করার প্রতিবাদে কোটচাঁদপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বীর মুক্তি যোদ্ধা ও বীর মুক্তি যোদ্ধার সন্তান ও স্ত্রীরা।

বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন করেন তারা।

সম্প্রতি পিরোজপুরে মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর জানাযা ও দাফনে বাঁধাদান ও ঘৃর্ণ্যভাবে অসম্মান করার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ,মানবন্ধন ও বিক্ষোভ অব্যহত রেখেছেন বীর মুক্তি যোদ্ধা, বীর মুক্তি যোদ্ধার সন্তান ও স্ত্রীরা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার কোটচাঁদপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বীর মুক্তি যোদ্ধা ও বীর মুক্তি যোদ্ধার সন্তান ও স্ত্রীরা। মানববন্ধন উপলক্ষে কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তি যোদ্ধারা জড়ো হতে থাকে স্থানীয় মুক্তি যোদ্ধা কমপ্লেক্সের সামনে। এরপর ১১ টার সময় আনুষ্ঠানিক ভাবে মানববন্ধন করেন তারা। চলে দুপুর ১২ টা পর্যন্ত। ১ ঘন্টার এই মানববন্ধনে বক্তব্য রাখেন, কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সদস্য হায়দার আলী, সিরাজুল ইসলাম এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী খাইরুন নেছা ও সুখজান বেগম,মুক্তিযোদ্ধার সন্তান লোকমান মন্ডল। পরে তারা কোটচাঁদপুর পৌর শহরের পুরাতন মুক্তি যোদ্ধা সংসদ কার্যলয় ও উপজেলার সামনেও মানববন্ধন করেন।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর