ঢাকার আশুলিয়ায় “এটিসি ট্রেনিং এন্ড টেস্টিং ইনস্টিটিউট” -এর উদ্বোধন
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
ঢাকার আশুলিয়ায় নতুন যাত্রা শুরু করলো “এটিসি ট্রেনিং এন্ড টেস্টিং ইনস্টিটিউট”।
প্রবাসগামী কর্মীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মেহেরপুরের মো. অরিক আহমেদের প্রতিষ্ঠান “এটিসি এয়ার টিকেটিং” -এর নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “এটিসি ট্রেনিং এন্ড টেস্টিং ইনস্টিটিউট”।
প্রবাসে কর্মসংস্থানে আগ্রহী নারী ও পুরুষদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও যোগ্য জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীরা যেন নিজেদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশের শ্রমবাজারে ভালো কর্মসংস্থানের সুযোগ এবং অধিক উপার্জনের সম্ভাবনা তৈরি করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗