6 November 2026, 23:07 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

৩৭১ দলের লড়াই পেরিয়ে সেরা আটে চট্টগ্রামের ‘ডিজি ডিফেন্ডার্স’

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়ে জাতীয় পর্যায়ের একটি ফেলোশিপে সেরা আটে জায়গা করে নিয়েছে চট্টগ্রামের তরুণদের দল ‘ডিজি ডিফেন্ডার্স’। সারাদেশ থেকে জমা পড়া ৩৭১টি আবেদনের মধ্য থেকে নির্বাচিত আটটি দলের একটি হিসেবে আগামী তিন মাস চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে দলটি।

যুবভিত্তিক সামাজিক সংগঠন সার্জ বাংলাদেশের (Surge Bangladesh) বাস্তবায়নে আয়োজিত ‘ডিকেসি ডিজিটাল রেসপেক্ট অ্যান্ড কোহেশন ফেলোশিপ ২০২৬’-এর অংশ হিসেবে গাজীপুরের কোকোমো সানসেট রিসোর্টে তিন দিনব্যাপী ইনোভেশন হ্যাকাথন অনুষ্ঠিত হয়। এতে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত ২৪ জন তরুণ উদ্ভাবক অংশ নেন। হ্যাকাথনে তাঁরা নিজেদের উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করেন এবং সেগুলো বাস্তবায়নের উপযোগী করে তোলার সুযোগ পান।

‘ডিজি ডিফেন্ডার্স’ চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করছে। দলটির কাজের মূল বিষয় সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধ। আগামী তিন মাস চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় এ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ ইন্টারনেট ব্যবহারে তরুণদের উদ্বুদ্ধ করবেন সদস্যরা।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending