সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
Source: Lakhokantho / Bangladesh

সংবাদ থেকে
ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে। পরে তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল। এ ঘটনায় সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
Original report: Lakhokantho
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗