10 November 2026, 06:33 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

গাংনীতে বিএনএফ এর অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরণ

Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে

মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধী উন্নয়ন কর্মসুচীর আওতায় প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

আজ (৩ নভেম্বর) মঙ্গলবার সকালে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা শেষে ছাগল বিতরণ করা হয়। প্রতিবন্ধী পরিবারকে আর্থিক স্বচ্ছলতা ও সাবলম্বি করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিএনএফ এর অর্থায়নে ২৫ জনকে দুটি করে ছাগল দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমাম। প্রতিবন্ধীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, প্রতিবন্ধীরা সমাজ বা পরিবারের বোঝা নয়। এরা সুবর্ণ নাগরিক। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির এই উদ্যোগ খুবই প্রসংশিত। দুটি ছাগলই হতে পারে একটি অসচ্ছল পরিবারের স্বচ্ছজলতার উৎস।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending