10 November 2026, 08:39 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার সঠিক স্পিড

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

পেট্রোলের আকাশছোঁয়া দামের বাজারে বাইকের মাইলেজ নিয়ে দুশ্চিন্তায় পড়েননি এমন রাইডার খুঁজে পাওয়া ভার। নিয়মিত সার্ভিসিং কিংবা সাধের বাইকটির যত্ন নেওয়ার পরও যখন তেল গিলে খাওয়ার পরিমাণ কমে না, তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে মেকানিকের কাছে ছোটার আগে নিজের রাইডিং স্টাইলটা একটু আয়নাতে দেখে নেয়া দরকার!

বাইকের গতির সঙ্গে জ্বালানি খরচের সরাসরি গভীর সম্পর্ক রয়েছে। ইঞ্জিন যখন একটি নির্দিষ্ট ও স্থিতিশীল আরপিএম-এ (RPM) থাকে, তখন জ্বালানি সবচেয়ে কম খরচ হয়। গতি খুব কম হলে বা বারবার থ্রোটল বাড়িয়ে-কমিয়ে ড্রাইভ করলে যেমন বেশি তেল পোড়ে, তেমনই অত্যধিক গতিতে বাইক চালালেও জ্বালানির অপচয় বহুগুণ বেড়ে যায়। এই কারণেই বেশিরভাগ বাইকের স্পিডোমিটারে একটি ‘ইকোনমি স্পিড জোন’ (Economy Speed Zone) চিহ্নিত করা থাকে, যা সাধারণত সবুজ রঙের বর্ডার দিয়ে দেখানো হয়।

বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ কমিউটার বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পেতে হলে গতি ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটারের মধ্যে রাখা উচিত।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending