৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ডেঙ্গুর ভয়াবহ থাবা চাঁপাইনবাবগঞ্জে, ৮ মাস ধরে সংক্রমণে শীর্ষে

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁপাইনবাবগঞ্জ: ডেঙ্গুর ভয়াবহ সংক্রমণে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জ। টানা আট মাস ধরে দেশের জেলাগুলোর মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে এ জেলা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, ঘটছে প্রাণহানিও। রোগীর চাপে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও সিঁড়িতে থেকেও চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

স্থানীয়দের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেন অপরিষ্কার ও অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে পানি জমে থাকছে। এসব জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তারের আশঙ্কা বাড়ছে। দিন-রাত মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাসিন্দারা। ডেঙ্গুতে একের পর এক মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা আব্দুল আলিম জানান, তাদের মহল্লায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক। প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ জ্বরে ভুগছেন। দিনে-রাতেই মশার উপদ্রব থাকছে। তার দাবি, এলাকায় ডেঙ্গুতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এরপরও মশা নিয়ন্ত্রণে দৃশ্যমান কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর