৫ নভেম্বর ২০২৬, ২০:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তায় জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আগামী ৫ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ইজতেমাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে ডিউটিতে মোতায়েনকৃত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম।

ব্রিফিংয়ে পুলিশ সুপার ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকার নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে পুলিশ সদস্যদের বিস্তারিত অবহিত করেন। এ সময় ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা, পকেটমার ও ছিনতাইকারী চক্রের তৎপরতা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর