8 November 2026, 04:01 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

অবৈধ বাঁশ পাচার প্রতিরোধে বেতছড়া আর্মি ক্যাম্পের অভিযান : আটক ১

Source: Pahar Barta / Bangladesh

সংবাদ থেকে

পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত দায়িত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্প কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়।

আজ ৪ নভেম্বর দুপুরে নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহনের সময় নুরুল ইসলাম নামক এক ব্যক্তিকে বাঁশসহ আটক করে বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে ক্যাম্প কমান্ডার কর্তৃক পরিবহনকৃত বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হলে সেগুলোর বৈধতার বিষয়ে অসংগতি পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত বাঁশ বন বিভাগ, বান্দরবানের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে মানুষের জানমাল, প্রাকৃতিক সম্পদ এবং সার্বিক নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Original report: Pahar Barta

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending