সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, ছুটি শতাধিক কারখানায়

সংবাদ থেকে
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সাভারের হেমায়েতপুর, উলাইল ও আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
বুধবার সকাল থেকে চলা দফায় দফা সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পুলিশ, সাংবাদিক, পথচারীসহ অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন।
এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়া অঞ্চল মিলে শতাধিক পোশাক কারখানা ছুটি দেয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় প্রবেশ করে। তারা কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিতের পর আনুমানিক সাড়ে ৮টার দিকে কারখানা থেকে বেরিয়ে যায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗