সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০

সংবাদ থেকে
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো শ্রমিক অসস্তোষ অব্যাহত রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর, উলাইল ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে পুলিশ, শ্রমিক, সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। হামলার শিকার হয়েছেন পাঁচ গণমাধ্যমকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকাল সোয়া ৮টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে এবং সকাল ৯টার দিকে সাভারের উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



