অক্টোবর মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম

সংবাদ থেকে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলার অক্টোবর মাসে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি, মামলা নিষ্পত্তি এবং সামগ্রিক কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে এই শ্রেষ্ঠত্বে ভূষিত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মনিরুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন,আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভালো কাজের এই স্বীকৃতি অন্যান্য কর্মকর্তাদেরও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗