৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
সূত্র: Mymensingh Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আয়োজনের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও নতুন তারিখ নির্ধারণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মূল প্রতিবেদন: Mymensingh Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





