দাউদকান্দিতে ৭০ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সংবাদ থেকে
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. পারভেজ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর সেলিম রেজার নেতৃত্বে একটি চৌকস টিম টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পারভেজ কুমিল্লা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকার মো. বাদলের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗