মিরসরাইয়ে জব্দ ৪৮ কেজি ইলিশ ৬ এতিমখানায় বিতরণ
Source: Suprobhat Bangladesh / General

সংবাদ থেকে
চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা ৪৮ কেজি ইলিশ ছয়টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মিঠাছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ইলিশ জব্দ করা হয়। জব্দ মাছের আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীরুল কাদেরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা ইলিশ ছয়টি এতিমখানায় বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗