হাইমচরে ইয়াবাসহ গ্রেপ্তার ১
সূত্র: Chandpur Times / অপরাধ

সংবাদ থেকে
চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিলুয়ার প্রঃ দেলোয়ার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর এলাকার কালু হোটেলের মোড় থেকে উপজেলা পরিষদগামী সড়কে মানিকের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই শ্রী সমীর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



