৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাঁথা

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

সাহিত্য কেবল বইয়ের পাতায় কিংবা শব্দমালায় সীমাবদ্ধ থাকে না সাহিত্যের মূল নির্যাস লুকিয়ে থাকে প্রকৃতির অসীম ক্যানভাসে, মানুষের পারস্পরিক সৌহাদের্য এবং ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতায়। সাহিত্য একাডেমি চাঁদপুর সবসময়ই লেখকদের সৃজনশীল মননকে সমৃদ্ধ করতে এবং সদস্যদের মাঝে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় আয়োজিত হয়েছিল তিন দিনব্যাপী স্মরণীয় বার্ষিক আনন্দ ভ্রমণ।

প্রাত্যহিক জীবনের ব্যস্ততা,যান্ত্রিক কোলাহল এবং নাগরিক ক্লান্তি পেছনে ফেলে সাহিত্য একাডেমির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা মিলে মনস্থির করলেন রূপসী বাংলার অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্যমণ্ডিত অঞ্চল পার্বত্য জেলা বান্দরবান ভ্রমণের। এ আনন্দ ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল সবুজ পাহাড়ে ঘেরা নৈসর্গিক পরিবেশে সাহিত্য চর্চা,আত্মিক মেলবন্ধন ও প্রকৃতির কাছাকাছি কিছুদিন কাটানো।

২৯ অক্টোবর রাতে যখন চাঁদপুর শহর ধীরে ধীরে নিঝুম স্বপ্নে ঢলে পড়ছিল, ঠিক তখনই শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রার উপক্রম।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর