মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণ করেই সংবিধান সংশোধন হবে: ডা. জাহিদ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: সংবিধান সংশোধন একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণের প্রয়োজন ও প্রত্যাশার ভিত্তিতেই সংবিধান সংশোধন হবে। এ সময় বিরোধী দলকে গোঁয়ার্তুমি ছেড়ে সাধারণ মানুষের ভাষা বোঝার আহ্বান জানান তিনি।
বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশের সংবিধান দিবস’ উপলক্ষে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রধান অতিথি ছিলেন গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। তার লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ মিজানুর রহমান।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশ স্বাধীন না হলে কিংবা মুক্তিযুদ্ধ না হলে হয়তো গ্রামের সাধারণ মানুষের মতো নদীর পাড়ে মাছ ধরে দিন কাটাতে হতো। একটি পতাকা, একটি ভূখণ্ড ও সার্বভৌমত্ব নিয়ে আমরা গর্ববোধ করি। সংবিধান সংশোধনযোগ্য, কারণ মানুষের জীবন স্থির নয়, গতিশীল। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ ও প্রতিফলিত করার নামই সংবিধান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
