টেকনাফে গর্তে পড়া দুটি হাতি উদ্ধার করে বনে উম্মুক্ত
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
টেকনাফে বন থেকে লোকালয়ে খাদ্যের সন্ধানে এসে দুটি বন্য হাতি একটি গভীর গর্তের পানিতে পড়ে আটকে যায়। বুধবার (৪ নভেম্বর) টেকনাফ রেঞ্জের মধ্যহ্নীলা বিটের আওতাধীন কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হোয়াইক্যং কম্বনিয়াপাড়ার সংলগ্ন বন থেকে খাদ্যের সন্ধানে দুটি বন্য হাতি লোকালয়ে চলে আসে। একপর্যায়ে হাতি দুটি সেখানে থাকা একটি গভীর গর্তের পানিতে পড়ে যায়। খবর পেয়ে বন বিভাগের […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




