উখিয়ায় রেজুখালে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের উখিয়ায় রেজুখালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর মেহেদী হাসান পলাশ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের উত্তর সোনাইছড়ি রেজুখালে এই ঘটনা ঘটে।
নিহত পলাশ জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ২ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস পাড়া গ্রামের ড্রাইভার আঞ্জু মিয়ার পুত্র। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




