7 November 2026, 14:59 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কলমাকান্দায় পদোন্নতি ও পদনাম পরিবর্তনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

Source: Dainik Jahan / Bangladesh

সংবাদ থেকে

পদোন্নতি, পদের নাম পরিবর্তন এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত অনুমোদনের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) ব্যাংকটির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৪ সালে ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন’ অনুযায়ী প্রতিষ্ঠিত এ ব্যাংকটি সাবেক ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ক্ষুদ্রঋণ পরিচালনার মাধ্যমে প্রায় ১৯ হাজার জনবল নিয়ে ব্যাংকটি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত থাকলেও কোনো পদোন্নতি বা পদের নাম পরিবর্তন হচ্ছে না, যা তাদের মধ্যে চরম হতাশা ও কর্মস্পৃহাহীনতা তৈরি করছে।

​বক্তারা আরও জানান, এ সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যাংকের ১২৩তম বোর্ড সভায় পদনাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করে ১৩ নভেম্বর ২০২৪ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। পরবর্তীতে জনবল কাঠামো ঠিক রেখে পদোন্নতির উদ্দেশ্যে ১৩৯তম বোর্ড সভায় অনুমোদিত অর্গানোগ্রামটি ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই সাংগঠনিক কাঠামো এখনো অনুমোদন মেলেনি।

Original report: Dainik Jahan

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending