প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দেড় কোটি টাকার পণ্য জমা দিল হিলি কাস্টমস

সংবাদ থেকে
হিলি: জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশে দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশন কর্তৃক সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হিলি শুল্ক গুদামে সংরক্ষিত ও বাজেয়াপ্ত করা ১ কোটি ৪৫ লাখ টাকার বিভিন্ন পণ্যসামগ্রী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে জমা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থল কাস্টমসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ মোতাবেক, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের নির্দেশনায় এবং যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমানের তত্ত্বাবধানে গত সোমবার (২ নভেম্বর) তিনটি ট্রাকের মাধ্যমে হিলি কাস্টমস গুদাম থেকে এসব পণ্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (৩ নভেম্বর) উক্ত পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার কর্তৃপক্ষ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗