মজুরি বাড়ছে পোশাকশ্রমিকদের : ডিসেম্বর থেকে কার্যকর
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। ডিসেম্বর মাসের মজুরি জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি অনুযায়ী বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সকাল ১১টা ২৫ মিনিটে সভা শুরু হয়। বাবুল আখতার বলেন, আজকের সভায় আমরা শ্রমিকদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব ও আলোচনা করেছি। মালিকপক্ষের প্রতিনিধিরাও একমত হয়েছেন, নতুন মজুরি ডিসেম্বরের ১ তারিখ থেকে কার্যকর হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗