৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

সূত্র: Daily Probaha / আন্তর্জাতিক

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ অভিনয়ে আসার আগে আইনজীবী হিসাবে কাজ করতেন অভিনেতা সিয়াম আহমেদ। এখনো সেখানে সময় দেন। তবে কম। এখন তিনি পেশাদার অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাতকারে সিয়াম বলেন, অন্য পেশাকে কম্প্রোমাইজ করেই আমি অভিনয়ে এসেছি। কারণ এ পেশা বেছে নেওয়া ছিল আমার মনের ভেতরের ডাক।’ আইন বিষয়ে পড়াশোনা করলেও তা ছেড়ে দেওয়ার জন্য কোনো আফসোস নেই বলে জানান সিয়াম।

তিনি বলেন, ‘অর্জিত শিক্ষা বা অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। মানুষের আচরণ পর্যবেক্ষণ ও চরিত্র ফুটিয়ে তুলতে এটি আমার কাজে লাগে।’ ওকালতি ছেড়ে অভিনয়ে যোগ দেওয়ার পর ক্যারিয়ারের শুরুর দিকে এ পেশা নিয়ে অনেকটা অনিশ্চয়তাও ছিল। এই নায়ক বলেন, ‘সিনেমার অনিশ্চয়তা ও পারিবারিক দায়িত্ব নিয়ে তখন মানসিক চাপ ছিল।

তবে আমি নিজের স্বপ্নের প্রতি সব সময় সৎ ও অবিচল ছিলাম। বস্তুগত বিলাসিতার চেয়ে নিজের সময় ও কাজ উপভোগ করাকেই আমি প্রাধান্য দিই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর মানসিক সমর্থন আমার জীবন অনেক সহজ করেছে।’ পারিবারিক জীবন নিয়ে সিয়াম বলেন, ‘সন্তান হওয়ার পর আমি বেশ পরিবারকেন্দ্রিক হয়ে উঠেছি।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর