তিন জাহাজের অনুমতি : পর্যটক বরণে প্রস্তুত সেন্ট মার্টিন
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ নানা জটিলতা ও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে। সবকিছু ঠিক থাকলে প্রথম দিন থেকেই অনুমতি পাওয়া তিনটি জাহাজ পর্যায়ক্রমে দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে।
তবে যাত্রী পাওয়া সাপেক্ষে এমভি টেকনাফ যাত্রা করবে ৬ নভেম্বর। জাহাজের পরিচালক আকতার নুর জানান, টানা অক্লান্ত পরিশ্রমের সুফল শুরু হলো। আজ থেকেই টিকেট কাটা যাবে এমভি টেকনাফের। ছয় নভেম্বর প্রথম সফর হবে শখের ময়ূরপঙ্খী এমভি টেকনাফের।
অন্য জাহাজ দুটি হলো-এমভি বার আউলিয়া ও এমভি কর্ণফুলি। সরকারি বিভিন্ন সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর জেলা প্রশাসনের সম্মতিতে এসব জাহাজ চলাচলের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেন্ট মার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



