প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
সংবাদ থেকে
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও তাদের অংগ-সহযোগী সংগঠনের সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন।
গত দুইদিন ধরে ধরে দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে বাগেরহাটবাসীকে জানান দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে দেখতে নেতাকর্মী সমর্থক মহাসড়কের দুপাশের রাস্তায় অবস্থান নেবেন বলে জানিয়েছেন এখানের বিএনপি নেতারা। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা থেকে সড়ক পথে বেলা পৌনে একটায় বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করতে আসার কথা রয়েছে।
মাজার জিয়ারতশেষে তিনি সড়ক পথে খুলনার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এর আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরে পৌছে সরকারি নানা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করতে বাগেরহাটের প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗