খুমেকের নতুন পরিচালক ডাঃ মোঃ মোস্তফা কামাল
সংবাদ থেকে
শেখ মোঃ জাকির হোসেন ঃ খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে ডা. মো. মোস্তফা কামালকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব সাইফুল ইসলাম। প্রজ্ঞাপনের স্মারক নম্বর ৪৫.০০.০০০০.১৪৮.১৯.০৩২.২০২৬-১১৩১।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তা আগামী ৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗