7 November 2026, 11:04 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

প্রধানমন্ত্রী’র কাছে নগরবাসীর প্রত্যাশা

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

মো. আশিকুর রহমান : সাজ সজ্জায় সজ্জিত উৎসবের নগরী খুলনায় আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে সমগ্র শহর, শহরের অলিগতিসহ সর্বত্র চলছে উৎসবের আমেজ। নগরীর নতুন রেলস্টেশন, জেলা প্রশাসক কার্যালয়সহ নগরের অলিগলির দেয়ালে দেয়ালে চোখধাঁধানো সব গ্রাফিতিসহ সাজসজ্জায় সজ্জিত নুতন রুপে, নতুন সাজের খুলনা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে সম্পন্ন প্রস্তুত। জেলা স্টেডিয়ামের ভেতরে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আসা শিক্ষার্থী বর্ণাঢ্য আয়োজনে অংশ নেবে, প্রস্তুত স্টেডিয়ামও।

এদিকে, বিভিন্ন শ্রেনী-পেশাজীবিসহ সাধারন মানুষের সাথে কথা বলে প্রধানমন্ত্রীর প্রতি খুলনার নানা চাওয়া ও প্রত্যাশা নিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এর মধ্যে পদ্মা সেতু নির্মাণের পর রাজধানীর সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল যুক্ত হলেও আজ অবদি এ অঞ্চলে গ্যাস সরবরাহ চালু হয়নি। এ অঞ্চলের সার্বিক ও অর্থনীতিক উন্নয়নে গ্যাস চালু করা, এক সময়ের শিল্পনগরী হিসাবে খ্যাত খুলনাঞ্চলের বন্ধ সকল পাট-কলকারখানাসহ অন্যান্য কারখানাসমূহ চালু করে শ্রমিক বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলা, খুলনা-যশোর মহাসড়কের সৃষ্ট যানজট নিরসন ও দুর্ঘটনারোধে চার-লেন সড়ক নির্মান, উপকূলীয় অঞ্চল দুর্যোগ মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ নির্মিত হয়নি আজও। ওই অঞ্চলগুলোতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, কয়রা এলাকায় সুপেয় পানির অভাব দীর্ঘদিনের, সুপেয় পানির ব্যবস্থা করাসহ খুলনার উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার জন্য খুলনার সুদৃঢ় নেতৃত্ব (মন্ত্রীত্ব) উপহার দেওয়া এবং সর্বশেষ খুলনার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির বিপরীতে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি উল্লেখযোগ্য।

খুলনার দৌলতপুর ইউনাইটেড জুট প্রেস হাউজের শ্রমিক মো. কামাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি প্রত্যাশা করে জানান, প্রায় দুই বছর ধরে এই অঞ্চলের পাটকল কারখানার সব ডিপার্টমেন্টের কাজ বন্ধ থাকায় এই অঞ্চলের হাজার হাজার শ্রমিক সম্পূর্নরুপে বেকার হয়ে পড়েছে, জীবিকার তাগিদে কেউ রিকশা চালাচ্ছে বা কেউ অন্য পেশার কাজ করছে। আমাদের দিন অত্যন্ত কষ্টে কাটছে। পরিবার-পরিজন নিয়ে আমরা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছি। শ্রমিকদের ঘামে এই শহর নির্মিত হয়েছে, আজ সেই শ্রমিক অনাহারে। প্রধানমন্ত্রীর প্রতি প্রত্যাশা, আমাদের অনাহারী পরিবারগুলোর দিকে একটু তাকান, আমরা হাত পেতে খেতে চাই না, আমাদের কাজ দেন।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending