7 November 2026, 10:50 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

জাতীয় যুব দিবসে পদ্মা নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি নদীর উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক শামসুল নাহার, সহকারী পরিচালক আশিকুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) ইয়াছিন মিয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending