8 November 2026, 23:13 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

২২ বারের গ্র‌্যন্ড স্ল্যামজয়ী স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। ভবিষ্যতে তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি হতে পারেন বলেও আলোচনা শোনা যায়। তিনি নিজেও তেমন সম্ভাবনা উড়িয়ে দেননি। আগে থেকেই রিয়ালের পরিচালনা পর্ষদের সম্মানজনক পদ ছিল নাদালের। এবার তিনি লস ব্লাঙ্কোসদের বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন!

নাদালকে পরিচালক হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদনের জন্য সদস্যদের কাছে পেশ করা হবে বলে জানিয়েছে ক্লাবটি। পর্ষদ এই নিয়োগটি ‘ডেলেগেটেড মেম্বারস’-এর সাধারণ সভায় পেশ করতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলছে, ‘তার মতো ক্রীড়ামোদী ও এমন উচ্চ ব্যক্তিত্বের একজন আমাদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়াটা রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সকল সমর্থকের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নাদালের ক্রীড়াক্ষেত্রে অবদানের ওপর জোর দিচ্ছে। ৯২টি সিঙ্গেল টাইটেল, দু’বার অলিম্পিকে স্বর্ণপদক, স্পেনের হয়ে পাঁচবার ডেভিস কাপ চ্যাম্পিয়ন এবং লম্বা সময় বিশ্বের এক নম্বর টেনিস তারকা ছিলেন তিনি। তাদের মতে, অর্জিত সম্মানের বাইরেও বিনয়, প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা এবং দাতব্য কাজের প্রতি অঙ্গীকারের মতো বিষয় ক্লাবটির নিজস্ব মূল্যবোধেরই প্রতিফলন। এসব মূল্যবোধ রিয়ালের পরিচয়ের অংশ, আর নাদাল তার ক্যারিয়ারজুড়ে এগুলোর মূর্ত প্রতীক হয়ে থেকেছেন এবং এগুলোর পক্ষে কাজ করেছেন।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending