৫ নভেম্বর ২০২৬, ১৭:১৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চুনারুঘাটে স-মিলে বন বিভাগের অভিযান ॥ অবৈধ সেগুন কাঠ জব্দ

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওয়ানগাছ এলাকার একটি স-মিলে অভিযান চালিয়ে ৮.১৩ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বনবিভাগ। গতকাল বুধবার দুপুরে হকারী বন সংরক্ষক মাহাদি হাসানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালেঙ্গা বন বিটের বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন। এ সময় বনবিভাগের একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়। বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগাছ এলাকার ওই স-মিলে অভিযান চালানো হয়। এ সময় স-মিলটি তল্লাশি করে ৬ টুকরো সেগুন গোল কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৮.১৩ ঘনফুট।

বনবিভাগের দাবি, উদ্ধার করা কাঠগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল। অভিযানের বিষয়ে বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ সংগ্রহ, মজুত ও চেরাই প্রতিরোধে বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর