৫ নভেম্বর ২০২৬, ২১:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করে চূড়ান্ত হচ্ছে সাইবার সুরক্ষা আইনের খসড়া

সূত্র: Dainik Noakhali Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামত ও সুপারিশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবিত আইনের কোনো বিধান যেন সাংবাদিক, সংবাদমাধ্যম কিংবা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির সদস্যরা।

বুধবার (৪ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন অংশীজনের মতামত, সাংবাদিকদের দেয়া সুপারিশ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার পর্যবেক্ষণ পর্যালোচনা করা হয়। বিশেষ করে সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারের মতো ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আইনি সুরক্ষা নিশ্চিত করার প্রস্তাব গুরুত্ব পায়। এ ক্ষেত্রে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন আদালতের পূর্বানুমতি গ্রহণের বিধান রাখার বিষয়ে আলোচনা ও নীতিগত ঐকমত্য হয়। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং অযথা হয়রানি বন্ধের প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

মূল প্রতিবেদন: Dainik Noakhali Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর