12 November 2026, 18:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার,গ্রে ফ তা র ৪

Source: Moulvibazar24 / Bangladesh

সংবাদ থেকে

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই আসামি এবং চোর চক্রের আরও দুই সদস্যসহ মোট চারজনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় এক লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া (সরকারি আশ্রয়কেন্দ্র) এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫), কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে তুফায়েল আহমদ (৩০) এবং রাজনগর উপজেলার দক্ষিণ খলাগাঁও গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে লাকী মিয়া প্রকাশ মুন্না (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকায় নিজ বাড়ির সামনে থেকে চন্দন কুর্মী নামে এক ব্যক্তির হিরো গ্ল্যামার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আল আমিন অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর এলাকা থেকে নান্নু মিয়া ও ইকবাল আহমদকে গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

Original report: Moulvibazar24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending