কক্সবাজার থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ চলাচল শুরু
সূত্র: Bogura Live / বাংলাদেশ
সংবাদ থেকে
নানা জটিলতা কাটিয়ে অবশেষে ৮৩৬ জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করেছে পর্যটকবাহী জাহাজ ‘এমভি বারো আউলিয়া’।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়।
এদিকে, বাকি দুটি জাহাজ ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’ আগামীকাল থেকে যাত্রা শুরু করবে বলে জানা গেছে।
মূল প্রতিবেদন: Bogura Live
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





