আবারও বাড়লো স্বর্ণের দাম

সংবাদ থেকে
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৬৯০ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। বুধবারের তুলনায় প্রতি ভরিতে দাম বাড়ছে প্রায় ৭ হাজার ২২৫ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
