অবশেষে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

সংবাদ থেকে
নানা অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এমভি বার আউলিয়া নামের জাহাজ ৮৩৬ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এমভি বার আউলিয়ার পাশাপাশি আরও দুটি জাহাজ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটন সেবা দেওয়ার অনুমতি পেয়েছে। সেন্টমার্টিন যাত্রা শুরু করেছে। জাহাজ দুটি শুক্রবার থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিনে চলাচল শুরু করবে বলে সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সূত্রে জানা গেছে।
স্কোয়াব সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, এবার পর্যটন মৌসুমে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। তবে প্রথম দিনে যাত্রা শুরু করেছে বার আউলিয়া জাহাজটি। পর্যটক পরিবহনের সুযোগ সীমিত থাকলেও জাহাজ চলাচল শুরু হওয়ায় আশাবাদী পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সবার প্রত্যাশা, ধীরে ধীরে স্বাভাবিক হবে দ্বীপকেন্দ্রিক পর্যটন কার্যক্রম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





