চাঁদপুর ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাকসুদুর রহমান মারা গেছেন

সংবাদ থেকে
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান (৪৫) আর নেই। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ঢাকা আল-কারীম জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী ছাত্র আন্দোলনের মাধ্যমে তার সাংগঠনিক পথচলার শুরু। পরবর্তীতে ধাপে ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


